বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

সিপাহি (পুরুষ)- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

শূন্য পদের সংখ্যা
সীমিত
আবেদন শুরুর তারিখ
২৭ জুন, ২০২৬
আবেদনের শেষ সময়
১৯ জুলাই ২০২৬
ভুলহীন নির্ভুল আবেদন
আমাদের মাধ্যমে আবেদন করুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সীমা অনুযায়ী প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থায়ী (প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করা সাপেক্ষে) ও সরকারি সুযোগ-সুবিধাযুক্ত ভাবে নিয়োগ দেওয়া হবে। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য যেমন—শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং সময়সীমা আলোচনা করা হলো।

ক্রমিকযোগ্যতা বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা (উচ্চতা সর্বনিম্ন): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
শারীরিক যোগ্যতা (ওজন ন্যূনতম): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
শারীরিক যোগ্যতা (বুকের মাপ): সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮-৮৬.৩৬ সে. মি. (৩২-৩৪ ইঞ্চি) এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২-৮১.২৮ সে. মি. (৩০-৩২ ইঞ্চি)।
দৃষ্টিশক্তি: অবশ্যই ৬/৬ হতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন (বিশেষ তথ্য)

  • ল্যাব টেস্টসমূহ: শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকেই Blood Sugar, HbA1c, HBsAg, Anti HCV, Serum Creatinine এবং Dope Test সম্পন্ন করা হবে।
  • যোগ্যতার শর্ত: Blood Sugar, HbA1c এবং Serum Creatinine পরীক্ষায় যোগ্য, HBsAg ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন।
  • পুলিশ ভেরিফিকেশন: পরবর্তীতে police verification রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। পুলিশ ভেরিফিকেশন ফরমে কোন তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রাথমিক মনোনয়নপত্র বাতিল করা হবে।

প্রশিক্ষণের স্থান, মেয়াদ ও সুযোগ-সুবিধা

  • প্রশিক্ষণের স্থান: বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর।
  • প্রশিক্ষণকাল: ট্রেইনি রিক্রুট সিপাহি হিসেবে ০৬ (ছয়) মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে।
  • প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা: প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রীসহ থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন।
  • নিয়োগোত্তর চাকরির সুবিধাদি: সফলভাবে প্রশিক্ষণ শেষে স্থায়ী নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকিভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন।