কারিগরি শিক্ষা অধিদপ্তর

ডাটা প্রসেসর – কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

শূন্য পদের সংখ্যা
২৯টি
আবেদন শুরুর তারিখ
১জুলাই ২০২৬ ইং
আবেদনের শেষ সময়
২১ জুলাই ২০২৬ ইং
ভুলহীন নির্ভুল আবেদন
আমাদের মাধ্যমে আবেদন করুন

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ডাটা প্রসেসর’ পদে সরাসরি জনবল নেওয়া হচ্ছে। আবেদন করতে হবে অনলাইনে
কারিগরি শিক্ষা অধিদপ্তর (Directorate of Technical Education – DTE) দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার, মানোন্নয়ন, নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব এই অধিদপ্তরের ওপর ন্যস্ত। ১৯৬০ সালে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটি প্রতিষ্ঠিত হয়। গত অর্ধ শতকে কারিগরি শিক্ষা ও প্রশাসনের বহু শাখা-প্রশাখার বিস্তার ঘটেছে এবং এটি সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।